• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ। রোববার (৫ সেপ্টেম্বর) সিরিজ নিশ্চিত করার মিশনে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা।পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। টানা দুই জয়ে অনেকটাই নির্ভার সাকিব-মাহমুদউল্লাহরা। তবে দুই ম্যাচ হেরে সফরকারীরা সিরিজ বাঁচানোর লড়াই যে করবেন, সেটা বলাই যায়। তাই সতর্ক থাকবেন লাল-সবুজরা। তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় মাহমুদউল্লাহর দল।  তিনটি পরিবর্তন আছে নিউজিল্যান্ড দলে। অপরিবর্তিত আছে বাংলাদেশ একাদশ। সিরিজ নিশ্চিত করার ম্যাচে দেখে নিন দুই দলের একাদশ।

 বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ 
ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, উইল ইয়াং, টম লাথাম (উইকেটরক্ষক/অধিনায়ক), কলিন ডি গ্রান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল, কোল ম্যাকনচি, স্কট কুগেলেইন, এজাজ প্যাটেল ও জ্যাকব ডাফি।

এই সিরিজ শুরুর আগে কিউইদের বিপক্ষে কোনো জয়ই ছিল না টাইগারদের। আজ তৃতীয় ম্যাচে জিতলেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে টাইগাররা।
  প্রথম ম্যাচে ব্যাটিংয়ে চরম দুর্দশার পর দ্বিতীয় ম্যাচে ভালোই লড়াই করে সফরকারীরা। লড়াইটা শেষ বল পর্যন্ত টেনে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ৪ রানে ম্যাচটি জিতে শেষ হাসি হাসে মাহমুদউল্লাহরা। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা টানা দ্বিতীয় জয়ে এবার র‌্যাংকিংয়ে আরেকধাপ এগিয়ে যায় মাহমুদউল্লাহ বাহিনী। টি-২০ তে এখন অস্ট্রেলিয়ার চেয়েও ভালো দল বাংলাদেশ! আইসিসির সবশেষ র‌্যাংকিং যে বলছে অজিদের চেয়ে এই মুহূর্তে টাইগাররাই এগিয়ে। কদিন আগে ওদের বিপক্ষে ৪-১ এ সিরিজ জয়। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে টানা দুই ম্যাচ জয়ের পুরস্কার এটি। ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে থেকে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে তাদের ঝুলিতে জমা পড়ে ৪ পয়েন্ট। ফলে এক লাফে টাইগাররা চলে যায় সাত নম্বরে। আর দ্বিতীয় টি-২০ জিতে আরও তিন পয়েন্ট পায় স্বাগতিকরা। ফলে ২৪১ রেটিং পয়েন্টে ডমিঙ্গো বাহিনী পেছনে ফেলেছে অজিদের। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।