সিনহা হত্যা মামলার , দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু
Reporter Name
/ ১৯৩
Time View
Update :
রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
শেয়ার করুন
আলোচিত মেজর (অব.) সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ সাক্ষ্যগ্রহণ চলবে আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত।
এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিন দিন মামলার ১ নম্বর সাক্ষী ও বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শেষ করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালত।
এদিকে দ্বিতীয় দফায় রোববার সকালে ৯টা ৪০ মিনিটের দিকে কারাগার হতে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ আসামিকে। এরপর আদালতে আসে আসামিপক্ষের আইনজীবীরা।
এদিকে রোববার সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, মামলার ৩ নম্বর সাক্ষী দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা। আজ ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিতে পারব বলে আশা করছি।
কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। এই মামলার ১ ও ২ নম্বর সাক্ষী ছাড়া বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আজ রোববার থেকে আগামী বুধবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত।
গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিনড্রাইভ চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।
এ মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।