• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন না স্টোকস

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ইংলিশ ক্রিকেট ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ইংল্যান্ডকে সম্ভবত খেলতে হবে তাদের সেরা অলরাউন্ডারকে ছাড়াই।

ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে পাওয়া গেছে এমন ইঙ্গিত। স্টোকসের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, খেলা তো পরে, এই মুহূর্তে ক্রিকেটের কথাই ভাবছেন না এই অলরাউন্ডার।

বর্তমানে ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন স্টোকস। মানসিক চাপ এবং আঙুলের চোটের কারণে চলতি বছরের শুরুর দিকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন এই ইংলিশ তারকা।

সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয়পর্ব। রাজস্থান রয়্যালস অলরাউন্ডার স্টোকস ইতিমধ্যেই এই পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এদিকে আগামী শুক্রবারই শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল জমা দেয়ার সময়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছে, স্টোকসকে কোনো ব্যাপারে তারা জোর করবে না। তাই নিজে থেকে না চাইলে বিশ্বকাপ দলে তার থাকার সম্ভাবনা নেই।

২০১৬ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের প্রসঙ্গ আসলেই স্টোকসের নামটি চলে আসে অবধারিতভাবে। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে শেষ ওভারটি করেছিলেন এই অলরাউন্ডার, যাতে টানা চার ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জেতান কার্লোস ব্রেথওয়েট।

তবে তিন বছর পর (২০১৯ ওয়ানডে বিশ্বকাপ) এই স্টোকসই ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করায় অবদান রাখেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন তিনিই।

ইয়ন মরগ্যানের ইংল্যান্ডের সামনে একমাত্র দল হিসেবে একই সময়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরার হাতছানি। স্টোকস টি-টোয়েন্টি বিশ্বকাপটা না খেলতে পারলে আসলেই বড় ধাক্কা হবে ইংলিশদের জন্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।