• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

উন্নয়নে বদলে যাচ্ছে পদ্মাপাড়ের বিনোদনকেন্দ্র

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি, ৩১ আগস্ট ২০২১
পদ্মাপাড় রাজশাহী মহানগরীর অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র। পদ্মাপাড় সংলগ্ন দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহমখদুম রূপোষ (রহ:) মাজার শরীফ। পদ্মাপাড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালনশাহ পার্ক। শাহমখদুম রূপোষ (রহ:) মাজার শরীফ ও পদ্মাপাড়ের সৌন্দর্য্য দেখতে প্রতিদিন ছুটে আছেন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী। নগরবাসীর বিনোদনের জন্য নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় বর্তমানে ২ কোটি ৮৮ লাখ টাকার উন্নয়ন কাজ চলমান আছে।
এদিকে ৩১ আগস্টের মধ্যে ৯নং ওয়ার্ড এলাকার পদ্মা তীরবর্তি বাঁধের ধার, ফুটপাত, রাস্তা বিভিন্ন প্রকার অবৈধ স্থাপনা ও গরু-ছাগল অপসারণে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানিয়ে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি টিম পদ্মাপাড় এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন। সিটি কর্পোরেশনের অনুরোধে ইতোমধ্যে অনেকে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা অপসারণ করেছে। আর যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলোও দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর এবং ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সচিব মোঃ মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী (সংশ্লিষ্ট প্রকল্প) ফররুখ আহমেদ শিশির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে লালনশাহ পার্কের উন্নয়ন কাজ চলছে। এ কাজের আওতায় বাউন্ডারি ওয়াল, সৌন্দর্য্যবর্ধক গ্রিলদ্বারা বেষ্টিত রেলিং, ওয়াকওয়ে, দর্শনার্থীদের বসার বেঞ্চ, ক্যাফেটেরিয়া সংস্কার করা হচ্ছে। লালনশাহ বাঁধ সংলগ্ন রাস্তাটি প্রশস্তকরণসহ ফুটপাত নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। পদ্মা গার্ডেন সংলগ্ন ব্রিজ হতে শাহ মখদুম রূপোষ মাজার সংলগ্ন ব্রিজ পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে হযরত শাহ মখদুম (রহ.) মাজার সংলগ্ন এলাকায় একটি ও পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় আরেকটি ঝুলন্ত ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। ৯৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওভার ব্রিজ দু’টি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচ.এম খায়রুজ্জামান লিটন। ব্রিজের সৌন্দর্যবর্ধনে করা হয়েছে নান্দনিক গ্রাফিটি। রং আর তুলির আঁচড়ে ওভারব্রিজ দু’টিকে ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকভাবে। এরআগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পদ্মাপাড়ের ব্যাপক উন্নয়ন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।