• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ
/ বাংলাদেশ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ২৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত মোট ১৫ হাজার ৪৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো পড়ুন
সিলেটের গোলাপগঞ্জে কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও চার যাত্রী। শনিবার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং মেসেজিং ও ভয়েস-ওভার-আইপি সার্ভিস হোয়াটসঅ্যাপ ব্যবহারে প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতো একটি প্রতারক চক্র। চক্রটি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্ব গড়ে তুলেছে।
শারীরিক কোনো সমস্যা নেই। অসচ্ছলও নন। তবুও প্রতিবন্ধী ভাতা তোলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সরকার বাবু (৩০)। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা দেওয়া
কক্সবাজার টেকনাফ উপজেলার চার ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর সোমবার ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ৪২টি ভোট কেন্দ্রে এক লাখ ১৭ হাজার ৬১৫
কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর একটি আবাসিক হোটেলে ‘অতিরিক্ত মদপানে’ সাইমুন প্রিয়াম (২৫) নামের আরও এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
কুমিল্লার মনোহরগঞ্জে নোয়াখালী সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার
বিশ্বকর্মা পূজা উপলক্ষে আখাউড়া- আগরতলা বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আখাউড়া

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।