শনিবার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুইটি গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিক উদ্দিন ও আরিয়ান নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন- হোসনা বেগম (৫৫), তামান্না বেগম (২৫), ফাতিমা আক্তার (২৩) ও প্রাইভেটকার চালক নাসির উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী। ঘটনার পর থেকেই পলাতক পিকআপ ভ্যানের চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৯৫৯৫) সিলেটে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-২০-৮২৪৭) সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ের উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুইটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর আহত ৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়।