• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার
/ বাংলাদেশ
প্রিয়জন ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার থ্রির ৫৭ তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১ নভেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের আরো পড়ুন
প্রিয়জন ডেস্কঃ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩-০ তে সিরিজ জিতে টাইগারদের ওয়াইটওয়াশের লজ্জাও দিলো ক্যারিবীয়রা। তিন ওভার হাতে রেখেই ১৫২ রানের লক্ষ্য তাড়া করে রস্টোন
প্রিয়জন ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা হারুন-অর-রশিদ শাহ উচ্চ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকরা কর্মবিরতি
প্রিয়জন ডেস্কঃ ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো দুইজন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যটি। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এরইমধ্যে দুর্বল
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের
প্রিয়জন ডেস্কঃ কর্তব্যরতদের অবহেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সায়মার মৃত্যুর বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ২৮
প্রিয়জন ডেস্কঃ অবশেষে ফিফা বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি জানালেন, পুরোপুরি ফিট থাকলে আরও একটি বিশ্বকাপে খেলতে চান তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।