• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা
/ আন্তর্জাতিক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ইউক্রেন সংঘাত নিরসনে বেইজিং যখন নেতৃত্বের ভূমিকায় আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, তখন এমন আরো পড়ুন
আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলন থেকে সারন বার-লি নামের এক ইসরায়েলি নারী কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ইথিওপিয়ায় চলমান এইউ-র বার্ষিক সম্মেলনে এ ঘটনা
যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিং সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় জানান চীনের প্রেসিডেন্ট।  শি জিনপিং বলেছেন, বিশ্ব, সময়
এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ১। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জানা গেছে, ‘ভীতিকর’
রাশিয়াকে মোকাবিলায় দ্রুত ইউক্রেনকে প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন জোটটির প্রধান জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন। ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের দুদিনের নিরাপত্তাবিষয়ক বৈঠকে যোগদানের
শিল্পপতি গৌতম আদানির ব্যবসায়িক স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্রনীতির অপব্যবহার করে বাংলাদেশকে ব্যবহার করেছেন কিনা- ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে এমন প্রশ্ন করেছে কংগ্রেস। আদানি গোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সখ্য এবং ওই
জিনগত পরিবর্তন, ভেজাল খাদ্য, বায়ুদূষণের মাত্রা বৃদ্ধিসহ নানা কারণে শিশুদের ক্যানসার বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশে প্রতি বছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে ১০ হাজারের
সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধারকাজ গুটিয়ে আনছে। কারণ জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। 

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।