• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

এইউ সম্মেলন থেকে ইসরায়েলের কূটনীতিককে বহিষ্কার

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলন থেকে সারন বার-লি নামের এক ইসরায়েলি নারী কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ইথিওপিয়ায় চলমান এইউ-র বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। সম্মেলনে ইসরায়েলের প্রতিনিধির উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ালে এরপরই তাকে বের করে দেওয়া হয়।  

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সম্মেলনের উদ্বোধনী দিনে ওই ইসরায়েলি সারন বার-লির সঙ্গে তর্ক করেছেন এইউ-র নিরাপত্তারক্ষীরা। এরপর তিনি বের হয়ে যান।

নিজ কূটনীতিককে বের করে দেয়ার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘একজন পর্যবেক্ষক হিসেবে স্বীকৃত এবং প্রবেশ ব্যাজ থাকা সত্ত্বেও আফ্রিকা বিষয়ক উপ-পরিচালক সারন বার-লিকে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়ার বিষয়টিকে ইসরায়েল কঠোরভাবে দেখছে।’

আফ্রিকান ইউনিয়নের কমিশনের চেয়ারম্যানের মুখপাত্র ইবা কালোন্দো বলেছেন, ‘ইসরায়েলি কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে কারণ ইথিওপিয়ায় ইসরায়েলের দূত হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি ওই ব্যক্তি ছিলেন না।’ তবে এ ঘটনার জন্য আলজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে দায়ী করেছে ইসরায়েল। ৫৫ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য এ দু’টি দেশ। ইসরায়েল বলেছে, এইউকে ‘জিম্মি করে ঘৃণা থেকে এমন ঘটনা ঘটিয়েছে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার নিন্দা জানানো হবে। তারা বলেছে, ‘ইসরায়েলের পর্যবেক্ষক স্ট্যাটাস বাতিল করার কোনো আইন এইউ-র নেই।’

এ দাবি প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকা। তারা বলেছে, পর্যবেক্ষক দেশ হিসেবে স্বীকৃতি পেতে ইসরায়েল যে আবেদন করেছে সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

যতক্ষণ পর্যন্ত এইউ ইসরায়েলকে পর্যবেক্ষক দেশের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না নিচ্ছে, ততক্ষণ ইসরায়েল সম্মেলনে বসতে পারবে না এবং পর্যবেক্ষণও করতে পারবে না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেড অব পাবলিক ডিপ্লোমেসির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রধান ক্লায়সন মোনেলা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।