• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার
/ আন্তর্জাতিক
রাশিয়ার উড্ডয়ন করা দশটি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির বিমানবাহিনী বুধবার জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে এসব ড্রোন ভূপাতিত করা হয়। পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে আভদিভকার কাছাকাছি  দুটি গ্রাম আরো পড়ুন
আগামী মার্চ মাস থেকে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের
গাজা উপত্যকায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। এতে বাস্তবসম্মত সময়ে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান ও দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি স্থল অভিযানের বিরোধিতা
বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমেছে। বাংলাদেশ হচ্ছে তার ঠিক উল্টো। ডলার সংকট এবং লোহিত সাগরের দ্বন্দ্বের কারণে আমদানি ব্যয়বহুল হয়ে পড়েছে দাবি করে ব্যবসায়ীরা বলছেন, খাদ্যপণ্যের দাম কমার সম্ভাবনা নেই। লোহিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৯২ জনে পৌঁছেছে।
প্রায় ছয় দশক ধরে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রেখেছে ইসরায়েল। তাদের এই দখলদারি বৈধ কি না, তা নিয়ে আজ সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে শুনানি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শুনানির জন্য
বুঝে না বুঝে আর্থিক অনটনে কেউবা দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে মাসুল দিচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ২ শতাধিক নারী শ্রমিক সৌদি আরবের রিয়াদের জনদরিয়া এলাকার
যশস্বী জয়সওয়ালের অপরাজিত ২১৪ রানে ভর করে ভারত ইংল্যান্ডকে ৫৫৭ রানের পাহাড়সম লক্ষ্য দেয়। জবাবে ভারতীয় ওপেনারের রানও করতে পারেনি সফরকারীদের ১১ ব্যাটার। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রবীন্দ্র জাদেজা ৫ উইকেট

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।