• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

কোথায় হবে মেসির নতুন ঠিকানা ?

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ন্যু ক্যাম্পে লিওনেল মেসির না থাকার বিষয়টি শুক্রবার (৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। এবার নতুন ঠিকানা খোঁজার পালা আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। কোথায় হবে তার নতুন ঠিকানা? এখনো চূড়ান্তভাবে কোনো ক্লাবের নাম জানা না গেলেও মেসিকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। মেসি যেতে পারেন যুক্তরাষ্ট্রের সকার লিগের কোনো ক্লাবেও।

২০২০ সালে মেসি যখন প্রথমবার বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তখনও তার ম্যানসিটিতে যাওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কারণ এই ক্লাবেই রয়েছেন মেসির প্রিয় ব্যক্তিদের একজন- পেপ গার্দিওলা। আলাদাভাবে ম্যানসিটির প্রতি মেসির আগ্রহও লক্ষ্য করা গেছে বেশ কয়েকবার। তাছাড়া সিটিজেনরা এবার স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ছেড়ে দিয়েছে। নতুন স্ট্রাইকারের খোঁজে তারা নজর দিয়েছিল টটেনহ্যামের ইংলিশ তারকা হ্যারি কেনের প্রতি। হ্যারি কেন ডিল যেহেতু এখনো তেমন আগায়নি তাই মেসির প্রতি সিটির আগ্রহ বাড়লে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। ফরাসি ক্লাব পিএসজিও মেসির নতুন ঠিকানার একটি হতে পারে। মেসির দল বদলের গুঞ্জনের পর তারা আর্জেন্টাইন সুপারস্টারকে দলে নেওয়ার কথা বলেছিল। তবে সবই ছিল অনানুষ্ঠানিক। পিএসজি এখন মেসিকে দলে নিলে নিতেই পারে। কদিন আগেই তারা রিয়াল মাদ্রিদ থেকে সার্জিও রামোসকে দলে ভিড়িয়েছে। এবার রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সা থেকে মেসিকে নিয়ে আসাটাও অস্বাভাবিক কোনো ঘটনা হবে না।


মেসি যেতে পারেন যুক্তরাষ্ট্রের সকার লিগের কোনো ক্লাবেও। সকার লিগে খেলার ইচ্ছাও পোষণ করেছেন ৩৪ বছর বয়সী তারকা। মিয়ামিতে বাড়িও নাকি কিনে রেখেছেন তিনি। তবে স্প্যানিশ দৈনিক মার্কা বলছে, মেসির মেজর সকার লিগে যাওয়ার সম্ভাব্যতা থাকলেও তা হতে পারে আরও কয়েক বছর পর। এর আগে ইউরোপের প্রথম সারির প্রতিযোগিতায় খেলবেন তিনি!
মেসির বার্সা ছাড়ার ঘোষণাটা এসেছে অনেকটা আকস্মিকভাবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্তও গুঞ্জন ছিল মেসি বার্সার সঙ্গে নতুন চুক্তিতে সই করতে চলেছেন। কিছু কিছু সংবাদমাধ্যম বলেছিল, ‘অবকাশ যাপন শেষে বার্সায় ফিরেছেন মেসি, কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তি হতে চলেছে।’ সপ্তাহখানে আগে দলের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে প্রাথমিক সমঝোতায়ও নাকি পৌঁছেছিলেন তিনি। কিন্তু ঘটে গেল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। ফ্রি এজেন্ট হিসেবেই দল ছেড়ে যাচ্ছেন তিনি। এ বছরের ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় তার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।