• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

নতুন সূচি প্রকাশ করা হলো ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু ব্যস্ত সূচির কারণে এ সফর স্থগিত করে প্রায় ১৮ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালের মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে ইংলিশরা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। দুই সপ্তাহে ছয়টি সীমিত পরিসরের ম্যাচ আয়োজন করা হবে ঢাকা ও চট্টগ্রামে।

মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত এর আগে সোমবার (২ আগস্ট) দিনের শেষ ভাগে জানা যায়, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বাংলাদেশ সফর স্থগিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সমান সংখ্যক ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের। এর মধ্যে ওয়ানডে সিরিজটি এখন না হলেও পরে সুবিধাজনক সময়েই হবে। শঙ্কা কেবল টি-টোয়েন্টি সিরিজ নিয়ে।

চলতি বছরের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় বিসিসিআই এবারের আসরটি শেষ পর্যন্ত সরিয়ে নিতে বাধ্য হয়। এরপর ঘোষণা করা হয় নতুন ভেন্যু ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ধুমধারাক্কা এই আসর। যেহেতু আসর হওয়ার কথা ছিল ভারতে, উপমহাদেশের বাইরের দেশগুলো তাই এ অঞ্চলের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেছে নেয় বাংলাদেশকে। বর্তমানে তারই অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা আছে নিউজিল্যান্ড ক্রিকেট দলেরও। এবারের টি-২০ বিশ্বকাপ হচ্ছে আরব আমিরাতে। আর বিশ্ব আসর শুরুর ঠিক আগেই সেখানে শুরু হবে স্থগিত হওয়া আইপিএল। আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় হবে আইপিএলের খেলা। বিশ্বকাপের খেলাও হবে এ তিন ভেন্যুতে। তাই বিশ্বকাপের আগে ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সেই সুযোগ করে দিতে চাইছে। যার কারণেই মূলত পিছিয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।