• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

অলিম্পিকে হকিতে ভারত হেরে গেলো বেলজিয়ামের কাছে

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

টোকিও অলিম্পিকে হকির কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার (৩ আগস্ট) বেলজিয়ামের পুরুষ হকি দলের বিপক্ষে হেরেছে ভারতের পুরুষ হকি দল। ৫-২ গোলের হারে শেষ হলো ভারতের সোনা জয়ের স্বপ্ন। তবে এখনো ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে তাদের সামনে। ব্রোঞ্জ জেতার মিশনে অস্ট্রেলিয়া-জার্মানি ম্যাচে হেরে যাওয়া দলের মুখোমুখি হবে মানপ্রীত সিং বাহিনীকে।

বেলজিয়ামের কাছে হেরে যাওয়ার পর এভাবেই হতাশা প্রকাশ পায় ভারতের হকি দলের খেলোয়াড়দের হকিতে ভারত প্রথম সারির দলগুলোর একটি। এবারের অলিম্পিকে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মধ্য চারটিতেই জয় পেয়েছিল তারা। তবুও সেমিফাইনালে বেলজিয়ামের কাছে টিকলো না মানপ্রীত সিংদের বীরত্ব। ৪৯ বছর পর অলিম্পিকের সেমিফাইনালে উঠে সোনা ছাড়াই ফিরতে হবে ভারতকে। বেলিজিয়াম ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করলে পিছিয়ে পড়ে ভারত। কিছুক্ষণ পরই সেই গোল শোধ করে দেয় ভারতের হকি দল। সমতায় থাকা সবস্থায় ভারতকে এগিয়ে নেন দলের অধিনায়ক মানপ্রীত। প্রথম কোয়ার্টার শেষে ভারতের লিড ছিল ২-১ গোলে। দ্বিতীয় কোয়ার্টারেই ঘুরে দাঁড়ায় বেলজিয়াম। আলেকজান্ডার হেনড্রিকস গোল করলে ম্যাচে সমতা আসে ২-২ ব্যবধানে। গোলশূন্য তৃতীয় কোয়ার্টারের পর বাকি সময়ে বেলিজিয়াম আরও দুটি গোল করে। শেষ পর্যন্ত জয়ও নিশ্চিত করে ইউরোপের দলটি। এ জয়ের ফলে ফাইনালে উঠেছে বেলজিয়াম। বৃহস্পতিবার (৫ আগস্ট) ফাইনালে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-জার্মানি ম্যাচে জয়ী দলের। ভারতের পুরুষ দল অলিম্পিক হকিতে সর্বশেষ সেমিফাইনালে খেলেছিল ১৯৮০ সালে। সেবার মস্কোতে সোনাও জিতে তারা, ফাইনালে ভারত ৪-৩ গোলে হারায় স্পেনকে। এর আগেও আরও সাতবার অলিম্পিকে সোনা জিতে দলটি। এর মধ্য ১৯২৮ সালে প্রথম সোনা জয়ের মিশনে ভারতের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। সোনা নির্ধারণী ম্যাচে ৩-০ গোলের জয় পায় মানপ্রীত সিংদের পূর্বসূরিরা। ১৯৫২ সালের অলিম্পিকের ফাইনালেও ভারতের কাছে হারে ডাচরা।  এরপর যথাক্রমে ১৯৩২ সালে জাপানকে, ১৯৩৬ সালে জার্মানিকে, ১৯৪৮ সালে গ্রেট ব্রিটেনকে হারায় তারা। ভারত ১৯৫৬ ও ১৯৬৪ দুইবারই ফাইনালে পাকিস্তানকে হারের স্বাদ দেয়।  ভারতের পুরুষ দল হেরে গেলেও এখনও সোনা জয়ের সম্ভাবনা বেঁচে রয়েছে নারী দলের। বুধবার (৪ আগস্ট) সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। এর আগে কোয়ার্টার ফাইনালে রানী রাম্পাল বাহিনী ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। আর্জন্টিনা ৩-০ গোলে জয় পায় জার্মানির বিপক্ষে। মেয়েদের হকির অন্য সেমিফাইনাল ম্যাচটি গ্রেট ব্রিটেন ও নেদারল্যান্ডসের মধ্য। এ ম্যাচটিও অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৪ আগস্ট)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।