• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে জাপান

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে স্বর্ণজয়ের দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছে জাপান। স্বাগতিক জাপান আটটি ও যুক্তরাষ্ট্র সাতটি স্বর্ণ জিতে পেছনে ফেলেছে চীনকে। সব মিলিয়ে জাপানের পদক সংখ্যায় কম কিন্তু স্বর্ণ জেতায় শীর্ষে আছে স্বাগতিকরা।

তৃতীয় দিনে চীনা অ্যাথলিটরা কোনো স্বর্ণপদক জিততে পারেনি। তাই সহজেই চীনকে টপকে যায় যুক্তরাষ্ট্র এবং জাপান। এখন পর্যন্ত ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য-পদক আর ৩টি ব্রোঞ্জসহ ১৩টি পদক জাপানের ঝুলিতে। যুক্তরাষ্ট্রের ৭টি স্বর্ণসহ পদক সংখ্যা ১৪টি। আর চীনাদের ঝুলিতে গেছে ১৮টি পদক। তবে স্বর্ণ কম পাওয়ায় পিছিয়ে আছে তারা। পদক জয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে রাশিয়া ও ব্রিটেন।   টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে হেরে আফসোসে পুড়তে হয়েছে চীনকে। গেল তিনটি অলিম্পিকে এই ইভেন্টে যে তারাই সেরা। প্রথমবারের মতো হওয়া মিশ্র দ্বৈতের ইভেন্টে জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো জুটি চীনের জিন জু ও শিওয়েন লিউকে ৪-৩ সেটে হারিয়ে দিয়েছেন। ফেবারিট চীন প্রথম দুই সেট জিতেও শেষ পর্যন্ত হেরে গেছে। ফলে হাতছাড়া হয়েছে নিশ্চিত একটি স্বর্ণ পদক। এবারের আসরে প্রথমবারের মতো স্কেটবোর্ডিং যুক্ত হয়েছে। এই ইভেন্টে স্বর্ণপদক জিতে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মোমিজি নিশিয়া। রুপা জিতেছেন ব্রাজিলের ১৬ বছর বয়সী রায়সা লেয়াল। জাপানের ইতিহাসের সবচেয়ে কম বয়সী হিসেবে স্বর্ণ জিতলেন তিনি। অলিম্পিক ইতিহাসেও সবচেয়ে কম বয়সী স্বর্ণজয়ীদের তালিকায় উঠেছে তার নাম। এই ইভেন্টের ব্রোঞ্জও গেছে জাপানের ঘরে। পেয়েছেন ১৩ বছর বয়সী আরেক কিশোরী ফুনা নাকাইয়ামা। রিও অলিম্পিকে ২০০ মিটার, ৪০০ মিটার ও ৮০০ মিটার ফ্রি স্টাইলের স্বর্ণপদক জেতা যুক্তরাষ্ট্রের নারী সাঁতারু লেডেকির দখলেই ছিল অলিম্পিক ও বিশ্বরেকর্ড। তবে এবার নারীদের ৪০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার সুইমার আরিয়ার্ন টিটমাস। অলিম্পিকে এটি তার প্রথম সাফল্য। এই ইভেন্টে সেরা হতে এই অস্ট্রেলিয়ান সুইমার সময় নিয়েছেন ৩ মিনিট ৫৬ দশমিক ৬৯ সেকেন্ড। এদিকে আর্চারির ব্যক্তিগত ইভেন্টের চূড়ান্ত পর্বের লড়াইয়ে মঙ্গলবার (২৭ জুলাই) মাঠে নামছে রোমান সানা। ৩২ প্রতিযোগীর এ লড়াইয়ে রোমানের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। এ দু’জনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া দশটায়। আগামী শুক্রবার (৩০ জুলাই) ৫০ মিটারের ফ্রিস্টাইল সাঁতারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জুনায়না আহমেদ এবং আরিফুল ইসলাম। আগামী রোববার (১ আগস্ট) পুরুষদের ৪০০ মিটারে নামবেন মোহাম্মদ জহির রায়হান।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।