• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

অলিম্পিকে করোনায় আক্রান্ত হলেন আরও ৭ জন

Reporter Name / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
টোকিও

নতুন করে আরও সাতজনের করোনা আক্রান্তের খবর জানিয়েছে টোকিও অলিম্পিক কমিটি। এর মধ্যে দুজন অ্যাথলিট আছেন বলে নিশ্চিত করেছেন তারা।

টোকিও অলিম্পিক শুরুর আগে থেকেই খারাপ হতে থাকে জাপানার কোভিড পরিস্থিতি। দিনে এক হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হওয়ার ঘটনা ঘটতে থাকে হরদম। এখনো প্রতিদিন নতুন নতুন আক্রান্তের খবর আসছে সংবাদমাধ্যমে। এর মাঝেও আসর চালিয়ে যাচ্ছে অলিম্পিক কমিটি। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আয়োজক কমিটির পক্ষ থেকেই নতুন সাতজনের আক্রান্তের খবর জানানো হয়। এর মাঝে চারজন অলিম্পিক ভিলেজে অবস্থানকারী বলে জানিয়েছে তারা, যাদের দুজন আবার অ্যাথলিট। বাকি তিনজন ইভেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট হলেও অ্যাথলিটদের সংস্পর্শে যাননি বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। যদিও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, নেদারল্যান্ডসের দুইজন টেনিস খেলোয়াড় এবং ১২ জন সিকিউরিটি কর্মকর্তা কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন। গত ১ জুলাই থেকে এখন পর্যন্ত অলিম্পিক সংশ্লিষ্ট ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে টোকিও অলিম্পিকে পদক গ্রহণের পর ৩০ সেকেন্ডের জন্য মাস্ক খোলার অনুমতি পেলেন অ্যাথলিটরা। করোনার কারণে এতদিন পদক নিয়ে তোলা ছবিতেও অ্যাথলিটদের মুখ দেখানোর অনুমতি ছিল না। এতে জীবনের সেরা স্মৃতি মিস হয়ে যাচ্ছে বলে আলোচনা উঠায় এ সিদ্ধান্ত নিয়েছে আইওসি। কোভিড মহামারির মাঝেই নানা চড়াই উৎরাই পেরিয়ে চলছে এবারের অলিম্পিক আসর। অ্যাথলিট ভিলেজে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। বায়োবাবলে থাকা স্বত্বেও অ্যাথলিট-কর্মকর্তা কেউই বাদ পড়ছেন না করোনার থাবা থেকে। আর এসব থেকে বাঁচতেই প্রায় শূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইভেন্টগুলো। মাঠ এবং গ্যালারিতে কর্মকর্তা, অ্যাথলিট এবং সংবাদকর্মীদের মাস্ক পড়া বাধ্যতামূলক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।