• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

অলিম্পিকে প্রথম স্বর্ণ পেল জাপান

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিসে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বাজিমাত করলেন স্বাগতিক জাপানের সাঁতারু ইউই ওহাশি। রোববার (২৫ জুলাই) টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৪ মিনিট ৩২ দশমিক শূন্য ৮ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ওহাশি।

তার হাত ধরে চলতি আসরে সুইমিং থেকে প্রথম স্বর্ণপদক পেল জাপান। ২০১৬ সালের রিও অলিম্পিকে ৪ মিনিট ২৬ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন হোসসু। ওহাশির চেয়ে দশমিক ৬৮ সেকেন্ড বেশি নিয়ে রূপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের এমা উয়াইয়ান্ট। তার স্বদেশি হালি ফ্লিকিঞ্জার ৪ মিনিট ৩৪ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। অন্যদিকে নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। আগের রেকর্ডের চেয়ে শূন্য দশমিক ৩৬ সেকেন্ড কম সময়ে নিয়ে মাত্র ৩ মিনি ২৯ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে এ রেকর্ড গড়েন তারা। দলের এমা ম্যাককিওন ছিলেন সবচেয়ে দ্রুত সাঁতারু। এ বিভাগে রৌপ্য পদক জিতেছে কানাডা। আর ব্রোঞ্জ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে তিউনিসিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন আহমেদ হাফনাউই। ৩ মিনিট ৪৩ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে নাটকীয় ফেভারিট অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলাফিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিয়েরেন স্মিথকে হারিয়ে দেন তিনি। অথচ ৫০ ও ১০০ মিটার পর্যন্ত এগিয়ে ছিলেন ম্যাকলাফিন। ২৫০ মিটার যাওয়ার পর এগিয়ে যেতে থাকেন আহমেদ। এ বিভাগে ম্যাকলাফিন রৌপ্য ও স্মিথ ব্রোঞ্জ পদক জিতছেন। এদিকে প্রথম দিনে কোনো সোনাই পায়নি বরাবরের ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় দিনে সোনার দেখা পেয়েছে তারা। প্রথম সোনা এনে দেন মার্কিন সাঁতারু চেজ কালিজ। ৪০০ মিটার মিডলেতে ৪ মিনিট ৯ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। দ্বিতীয় হয়েছেন স্বদেশি লিথারল্যান্ড জাই। এ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ। বাংলাদেশ সময় শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৫টায় উদ্বোধন হয় টোকিও অলিম্পিকের আসর। দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলে উদ্বোধনী কর্মযজ্ঞ। চার ঘণ্টাব্যাপী চলে উদ্বোধনী অনুষ্ঠান। যার বেশিরভাগ পারফরমেন্সই হয়েছে ভার্চুয়ালি। যদিও দেশটির সরকারের কাছে স্থানীয়দের দাবি ছিল, অলিম্পিক বাতিল করা হোক। টোকিও শহরে কোনো উৎসব চান না সে দেশের সাধারণ নাগরিকরা। স্থানীয়রা বলছেন, করোনার মধ্যে এমন আসর তারা চান না। প্রত্যেক নাগরিক ঝুঁকির মধ্যে সময় পার করছে। উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন টোকিওর নাগরিকরা। আগামী ৮ আগস্ট পর্দা নামাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।