
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় মঙ্গলবার (২০ জুলাই) বেলা সাড়ে তিনটায়।
দ্বিতীয় সারির দল নিয়েও প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিশাল ব্যবধানে হারের লজ্জা দিয়েছে ভারত। তবে এ ম্যাচে স্বাগতিকদের স্বস্তি হতে পারে টপ অর্ডারের রানে ফেরা। ২০০৮ সালে সবশেষ ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল লঙ্কানরা। মঙ্গলবার শ্রীলঙ্কা তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন করে। তারা ইসুরু উদানাকে বসিয়ে মাঠে নামায় কাসুন রজিথাকে। এদিকে, বোলিংও সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন দীপক চাহার- কুলদীপ জাদবরা। তাই অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে ভারত।