
জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের পেসারদের দাপটে ৩ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা।
কিন্তু ৮.২ ওভারে মুজারাবানির দ্বিতীয় ডেলিভারিটি ঠিক মতো খেলতে পারেননি এ অলরাউন্ডার। স্কয়ার কাট করতে গিয়ে কভারে বার্লের হাতে সহজ ক্যাচ তুলে দেন। ২৫ বলে ১৯ রান করে বিদায় নিলেন সাকিব। আজ ব্যাট হাতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মুজারাবানির প্রথম শিকার ওপেনার তামিম। ৭ বল মোকাবিলা করে রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। মুজারাবানির দ্বিতীয় ওভারের প্রথম বলেই চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথে হাটেন তামিম।