

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। বেশকিছু দিন ধরেই গুঞ্জন চলছিল মাহমুদউল্লাহ‘র অবসরের। অবশেষে গুঞ্জনটা সত্যিই হলো। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পান ১৬ মাস পর। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ এই ব্যাটসম্যানকে খেলানো হয় লেট অর্ডারে ৮ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ফিরেই নিজেকে চিনিয়েছেন এই অলরাউন্ডার। দলের মহাবিপদে ধরেন হাল। দলকে বড় স্কোরের পথে এগিয়ে নিতে মাহমুদউল্লাহর ছিল বড় ভূমিকা। দীর্ঘ ১৬ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ফিরেই ক্যারিয়ার সেরা দেড়শ’ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি।হারারে টেস্টের পঞ্চম দিন রোববার (১১ জুলাই) সকালে সতীর্থরা তাকে ‘গার্ড অব অনার‘ দিয়েছেন। ড্রেসিং রুম থেকে মাঠে প্রবেশের পথে তামিম, সাকিব, মুমিনুল, লিটনরা দুই পাশে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। মাহমুদউল্লাহ হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ধারাভাষ্য বক্স থেকে শামীম আশরাফ চৌধুরী জানান, মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এজন্য সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছে। এই টেস্টের পর বাংলাদেশ দীর্ঘদিন টেস্ট ম্যাচ খেলবে না। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সতীর্থরা গার্ড অব অনার দিয়েছে।২০০৯ সালে কিংসটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিল ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের। ক্যারিয়ারে ৫০ টেস্টে ৩৩ দশমিক ৪৯ গড়ে রিয়াদ করেছেন ২ হাজার ৯১৪ রান। যেখানে তার ৫টি সেঞ্চুরি রয়েছে।