রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র মাদক এবং প্রায় কোটি টাকাসহ তিন জন আটক

রাজশাহী জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং প্রায় এক কোটি টাকাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।আজ বুধবার ৭ জুলাই ২০২১ তারিখ ভোররাত তিনটার পর বাঘা থানার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে এসব অবৈধ মালামালসহ মেয়র মুক্তারের স্ত্রী মোছাম্মদ জেসমিন আক্তার (৪০), মেয়র মুক্তারের দুই ভাতিজা সোহান (২৫) পিতা-নবাব আলী এবং শান্ত (২৩) পিতা-সামিরুলকে আটক করা হয়।
