• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

লকডাউনের পঞ্চম দিনে সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১
লকডাউনের পঞ্চম দিনে সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে
লকডাউনের পঞ্চম দিনে সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে

সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন চলছে। সড়কে অন্যান্য দিনের তুলনায় আজ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। চেকপোস্ট অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে। ঢাকার অলিগলিতে দোকানপাটও খোলা দেখা গেছে।

সোমবার রাজধানীর বিভিন্ন সড়ক ও আশপাশের অলিগলিতে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। চারদিন বন্ধ থাকার পর আজ চালু হয়েছে ব্যাংক-বীমা ও শেয়াবাজার। এ কারণে লোকজনের আনাগোনা বেড়েছে। সড়কে ব্যক্তিগত যানও বেড়েছে। প্রয়োজনেই লোকজন গাড়ি নিয়ে বের হয়েছে।

সড়কে গাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃংখলা বাহিনীর তৎপরতাও বেড়েছে। বিভিন্ন চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়ে বের হওয়ার কারণ জানতে চাইছেন।

নতুন শাহজাদপুর বাস স্ট্যান্ড এলাকায় যানজট দেখা গেছে। কাকলী মোড়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চেকপোস্ট পরিচালিত হচ্ছে। সেখানেও ব্যক্তিগত গাড়িরসহ পণ্যবাহী বিভিন্ন যানবাহনের জট দেখা গেছে। দায়িত্বরত সেনা সদস্যরা প্রতিটি গাড়ি চেক করছেন। যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া যানবাহনগুলোর বিরুদ্ধে মামলাসহ আটক করে রাখতে দেখা গেছে।

সাতরাস্তা মোড়ের চেকপোস্টে কঠোরভাবে যানবাহন চেক করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলেই মামলাসহ আটক করা হচ্ছে।একই চিত্র দেখা গেছে মিরপুর সড়কে। এই সড়কটিতেও বিভিন্ন ট্রাফিক মোড়ে ব্যক্তিগত গাড়িকে ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে দেখা দেখা গেছে।

প্রায় একই চিত্র দেখা গেছে বিমানবন্দর সড়কে। চেকপোস্ট বসিয়ে পুলিশ ব্যক্তিগত গাড়িগুলোকে আটকে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন। এছাড়া শহরের অন্যান্য সড়কগুলোতেও ব্যক্তিগত গাড়ি ও রিকশার বাড়তি উপস্থিতি দেখা গেছে। বিনা কারণে যারা বের হয়েছেন তাদের আটক করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।