• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

চিলিকে হারিয়ে ১০ জনের দল নিয়ে সেমিতে ব্রাজিল

Reporter Name / ১৯২ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১
চিলিকে হারিয়ে ১০ জনের দল নিয়ে সেমিতে ব্রাজিল
চিলিকে হারিয়ে ১০ জনের দল নিয়ে সেমিতে ব্রাজিল

শক্তিমত্তায় চিলি থেকে অনেক এগিয়ে ব্রাজিল।  মুখোমুখি লড়াইয়ে এ পর্যন্ত ৭২ বার দেখা হয়েছে ব্রাজিল-চিলির। যেখানে ৫১ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল আর চিলির জয় সেখানে মাত্র ৮টি। ১৩টি ম্যাচ অমীমাংসিত।আর কোপা আমেরিকার পরিসংখ্যানে ২১ বারের লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচ। চিলি জিতেছে মাত্র ৩টিতে। ড্র হয়েছে বাকি দুটি।

এর পরও এবারের কোপায় চিলিকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে। রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। বিরতির সময় বদলি নামা লুকাস পাকুয়েতা করেছেন ম্যাচের একমাত্র গোলটি।

চিলির বিপক্ষে আগের ম্যাচ থেকে আট পরিবর্তন এনে দল নামান ব্রাজিল কোচ তিতে। পূর্ণশক্তি নিয়েই নামেন। ইকুয়েডরের বিপক্ষে বিশ্রামে থাকার নেইমার-কাসেমিরোরা ফেরেন। চোট কাটিয়ে তাদের সঙ্গী হন আলেক্সিস সানচেস। আর এই দলই কিনা চিলিকে হারাতে ঘাম ঝরিয়েছে।

ম্যাচের শুরুতেই ব্রাাজিলের গোলপোস্ট বরাবর শট নিতে শুরু করেন চিলির ফরোয়ার্ডরা। দশম মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন ভেগাস।  ব্রাজিল গোলরক্ষক এদেরসনের কারণে আর তা লক্ষ্যভেদ হয়নি।

১৫ মিনিটে চিলি গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোর পরীক্ষা নেন রিশার্লিসন। স্বাগতিক ফরোয়ার্ডের শট অনায়াসে ঠেকান ব্রাভো।

২২তম মিনিটে নেইমারের চমৎকার ক্রসে রবের্তো  ফিরমিনো ঠিকমতো পা ছোঁয়ালেই গোল হয়ে যেত। কিন্তু তা ঠিকভাবে পারেননি লিভারপুলের ফরোয়ার্ড। দূরের পোস্টে নেওয়া শট বাইরে দিয়ে চলে যায়।

২৭তম মিনিটে কাউন্টার এটাকে ব্রাজিল শিবিরে ভয় জাগিয়ে দেন এদুয়ার্দো ভারগাস। ডানদিক থেকে এই ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক।

সে যাত্রায় ব্রাজিলকে সুরক্ষিত রাখেন এদেরসন । ৩৭তম মিনিটে গাব্রিয়েল জেসুসের বাড়ানো বলে নেইমারের ফ্লিক ফ্রান্সিসকো সিয়েরালতার পায়ে লেগে ব্যর্থ হয়।

প্রথমার্ধের বিরতির কিছু আগে জেসুসের শট কর্নারের বিনিময়ে বাঁচান ব্রাভো। এভাবেই গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেমেই সফল হয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ফিরমিনোর বদলি হিসেবে নামেন পাকুয়েতা। আর তিনি তুরুপের তাস হয়ে ওঠেন।

নেইমারের এসিস্টে চিলির রক্ষণকে পরাস্ত করে সহজেই জাল খুঁজে নেন পাকুয়েতা। দলকে ১-০ লিড এনে দেন। ৪৯তম মিনিটে লাল কার্ড দেখেন জেসুস। তার বুট গিয়ে লাগে ইউজেনিও মেনার মুখে। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডকে মাঠ থেকে বের করে দেন আর্জেন্টাইন রেফারি পাত্রিসিও লোসতাও।

ফলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। এই সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে চেপে ধরে চিলি। ৬২তম মিনিটে সেলেকাওদের জালে বলও জড়ায় তারা। কিন্তু অফসাইডের জন্য রেফারি গোল বাতিল করেন।

এর চার মিনিট পর নেইমারের একটি দুর্দান্ত চেষ্টা ব্যর্থ করে দেন চিলির গোলরক্ষক ব্রাভো। ৬৯তম মিনিটে অল্পের জন্য সমতায় ফিরতে পারেনি চিলি। মেনার দারুণ ক্রসে ব্রেন বেরেটনের হেডে লাফিয়েও হাত ছোঁয়াতে পারেননি এদেরসন। ক্রসবারে লেগে বল ফিরে মাঠে। ভাগ্যগুনে বেঁচে যায় ব্রাজিল।

৭৮তম মিনিটে ডি বক্সের মাথা থেকে ভারগাসের বুলেট গতির শট কর্নারের বিনিময়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক। এভাবেই ব্যর্থ সব আক্রমণে শেষ হয় ৯০ মিনিটের খেলা। একমাত্র গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তিতের শিষ্যরা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।