• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে লকডাউন প্রত্যাহার, বিশেষ বিধিনিষেধ আরোপ

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
চাঁপাইয়ে লকডাউন প্রত্যাহার, বিশেষ বিধিনিষেধ আরোপ
চাঁপাইয়ে লকডাউন প্রত্যাহার, বিশেষ বিধিনিষেধ আরোপ

দুই সপ্তাহের সর্বাত্মক লকডাউনের শেষ দিনে লকডাউন প্রত্যাহার করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন। লকডাউনের পরিবর্তে বিশেষ বিধিনিষেধ আরও করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে অনলাইনে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আম চাষীদের বিষয়টি মাথায় রেখে এবং জুন মাসের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় মার্কেট সমিতির আবেদন বিবেচনা করে লকডাউনের পরিবর্তে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরোপিত বিধিনিষেধ সমূহ হলো- বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের দোকানপাট ও শপিংমল বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে সকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ক্রেতা ও বিক্রেতাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মোটর সাইকেলে চালক ব্যতীত অন্য কেউ আরোহণ করতে পারবেন না। রিকশায় ১ জন এবং ব্যাটারিচালিত অটো রিকশায় ২ জন যাত্রী পরিবহন করতে পারবে।

সব ধরনের সাপ্তাহিক হাট বাজার এক সপ্তাহ বন্ধ থাকবে। তবে প্রয়োজনীয় বাজার সামগ্রীর দোকানসহ সব মৌলিক খাদ্যদ্রব্য সমূহের দোকান খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় চলবে।

জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক অনুষ্ঠান বিবাহ, জন্মদিন, পিকনিক পার্টি বন্ধ থাকবে। রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্যদ্রব্য সরবরাহ করতে পারবে। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না।

জেলার মধ্যে গণপরিবহন অর্ধেক আসন সংখ্যার রেখে চলাচল করা যাবে। আন্তঃজেলা ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকবে। শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

স্বাস্থ্যবিধি মেনে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্তে ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। অন্যান্য ধর্মাবলম্বীরা একই পদ্ধতিতে উপাসনা করতে পারবে। কৃষি ও নির্মাণ কাজের সঙ্গে জড়িত শ্রমিকগণ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করে কাজে যোগদান করতে পারবেন।

এদিকে সোমবার করোনা পরীক্ষার ফলাফলে আবারও ঊর্ধ্বগতি সনাক্ত হয়েছে। আরটি পিসিআর টেস্ট অনুযায়ী জেলায় করোনা সংক্রমণের হার ৬১ ভাগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব টেস্টের ফলাফলে ১৭৩টি নমুনার মধ্যে ১০৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। র্যা৭পিড এন্টিজেন টেস্ট ফলাফল অনুযায়ী ৪৭২টি নমুনার মধ্যে ৮২ জন পজিটিভ শনাক্তের হার ১৭ ভাগ এবং জিন এক্সপার্ট রিপোর্ট অনুযায়ী ৪টি নমুনার মধ্যে ৩ জন পজিটিভ চিহ্নিত হয়েছেন। যার শতকরা হার ৭৫ ভাগ। এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

প্রসঙ্গত, জেলায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৪ মে প্রথম দফা এবং ৩১ মে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসন মিলানায়তনে এক প্রেস ব্রিফিংয়ে লকডাউনের পরিবর্তে ৮ জুন হতে ১৬ জুন এসব বিশেষ বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।