• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

মাছের আড়ত নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার দাবি, মামলা

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১
মাছের আড়ত নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার দাবি, মামলা
মাছের আড়ত নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার দাবি, মামলা

বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব উদ্দিন বাবু (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মাছের আড়ত নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে এজাহারে দাবি করা হয়।

মঙ্গলবার সকালে ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য দিয়েছেন।

শিহাব উদ্দিন বাবু বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।

প্রস্তাবিত নতুন কমিটির যুগ্ম সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। শিহাব শাবরুল বাজারে মাছের ব্যবসা করতেন। মাছের আড়ত নিয়ন্ত্রণ ছাড়াও সেখানে তার কয়েকটি দোকানও রয়েছে।

শাজাহানপুর ওসি আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের স্ত্রী এ হত্যাকাণ্ডের জন্য শাবরুল বাজারে মাছের আড়ত নিয়ে বিরোধকে দায়ী করেছে। এজাহারে অপর ব্যবসায়ী সাগর হোসেনকে প্রধান করে চারজন নামীয় ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারের স্বার্থে অপর আসামিদের নাম এখন প্রকাশ করা হবে না। মঙ্গলবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

স্বজনরা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়িতে নাস্তা শেষে শাবরুল বাজারে এসে একটি চায়ের দোকানে বসেন। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা করে।

ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে চলে যায়।

এর আগে আধিপত্য বিস্তার নিয়ে গত বছরের ৪ এপ্রিল শাবরুল এলাকায় খুন হন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আবুবকর সিদ্দিক (২৪)। নিহত শিহাব উদ্দিন এ হত্যা মামলার এজাহার নামীয় আসমি ছিলেন।

এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের স্ত্রী রুমি খাতুন, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ও অন্যরা শাবরুল এলাকার গোলাম মোস্তফার ছেলে সাগর হোসেনকে দায়ী করে আসছেন।

মাদক ব্যবসায়ী পরিবারের সন্তান সাগর ঈদের আগে জামিনে জেল থেকে বের হয়েছে। শাবরুল বাজারে মাছের আড়ত নিয়ন্ত্রণ নিয়ে সাগরের সঙ্গে শিহাবের বিরোধ চলে আসছিল।

গত ৩০ মে রোববার সন্ধ্যায় প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। শাবরুল বাজারে কেনাবেচা স্বাভাবিক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।