• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

বাংলাদেশের ইতিহাস গড়ার দিন আজ

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল।  হোম সিরিজে প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে হারিয়ে চাঙা তামিম-মুশফিকরা।  আজ আরেকটি জয়ই ঘুচিয়ে দেবে দীর্ঘদিনের আক্ষেপ।  এই প্রতিপক্ষের বিপক্ষে অনেক সুখস্মৃতি থাকলেও কখনই ওয়ানডে সিরিজ জেতা হয়নি টাইগারদের।

তবে ইতিহাস গড়ার সুযোগটি বাংলাদেশ পাবে কিনা সেটি নিয়ে শঙ্কা কাজ করছে।  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ম্যাচটিতে বাগড়া দিতে পারে বৃষ্টি!

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ম্যাচ চলার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরতে পারে।  যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না।  তার পরও বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত কিংবা কার্টেল ওভারে গড়াতে পারে।  সেটি হলেও ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ স্বাগতিকদের সামনে।

কারণ বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই হেরেছে তামিম-সাকিবরা। বাকি দুটি সিরিজ বৃষ্টির কারণে ড্র হয়েছে। সেই সিরিজ দুটিতে শ্রীলঙ্কার মাটিতে ২০১৩ সালে ও ২০১৭ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ জিতেছিল।

সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ দল।  মাশরাফির অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ওই সফরে তারা হোয়াইটওয়াশ হয়েছিল ৩-০ ব্যবধানে।  দুই বছরের ব্যবধানে তামিম দলের নিয়মিত অধিনায়ক।  এবার ঘরের মাঠে হয়তো পুরনো হারের বদলা নেবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ৩৩ রানের জয়টি এসেছিল দলের সিনিয়র ক্রিকেটার মুশফিক-তামিম- মাহমুদউল্লাহ ত্রয়ীর অবদানে।  বোলার মিরাজ ও মোস্তাফিজও ঝলক দেখিয়েছিলেন।

মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের আগের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি।  প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছেন লিটন দাস।  শেষ পর্যন্ত তাকে একাদশের বাইরে রাখলে সুযোগ হতে পারে সৌম্য সরকারের।  তবে উইনিং কম্বিনেশন রেখে দিলে হয়তো আরও একবার সুযোগ পেতে পারেন লিটন।  সেক্ষেত্রে তাকে হয়তো উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামানো হবে না।

এবার সুযোগ সিরিজ জিততে না পারার দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘুচানোর।  প্রথম ম্যাচে সহজ জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে তামিম ইকবালের দল। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজের ট্রফি নিশ্চিত করাই শুধু নয়, আরও একটি বড় অর্জন যুক্ত হবে টাইগারদের খাতায়।

এই ম্যাচের জয় ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগেও শীর্ষে তুলে দেবে বাংলাদেশকে। এখন ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে টাইগাররা। তাদের ওপরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান আর অস্ট্রেলিয়ারও পয়েন্ট সমান ৪০। আজ জিতলে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে যাবে তামিম ইকবালের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।