
রাজশাহীতে আজ দুটি ল্যাবে মোট ৬০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতাল ল্যাবে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের পজিটিভ আসে।
আজ শুক্রবার (২১ মে) সন্ধায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে রবিবার মোট ২১৬ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে নতুন ভাবে রাজশাহী জেলায় ২৮, চাঁপাইনবাবগঞ্জে ২, নওগাঁয় ২৫ জনসহ নাটোরের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদিন ল্যাব দুটিতে মোট ১৫৬ জনের নেগেটিভ শনাক্ত হয়।