
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
বর্ষীয়ান রাজনীতিবিদ ও মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন। তবে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্তের মাত্রা কমে যাওয়ায় তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এদিকে, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর ক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। তাঁরা তাঁর চিকিৎসার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন মিজানুর রহমান মিনুকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ-সুন্দরভাবে আবারও সবার মাঝে ফিরিয়ে দেন। আমিন।