• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ রাজশাহীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-গাঁজা উদ্ধার দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে রাসিক প্রশাসক, শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী পেনাল্টি মিস, তবু গোলসংখ্যায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো মাগুরায় যুবদল নেতার লাশ উদ্ধার, গুলিতে হত্যার অভিযোগ বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা মোদির বাসভবনের পাশে মসজিদ উচ্ছেদের নোটিশ রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খুইয়েছেন ৯ নেতা-কর্মী তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ দিনাজপুর শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে শহরের পূজামণ্ডপ গুলোতে আজ সিঁদুর খেলায় মেতে ওঠেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।

বুধবার দুপুর থেকে দিনাজপুর শহরে সব দুর্গাপূজা মন্ডপে উৎসবের শেষ দিনে মণ্ডপে সমবেত হয়ে নারীরা একে অপরের কপালে ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। উৎসবের এই উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গাকে মর্ত্যলোক থেকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখে অশ্রু ঝরে।

বুধবার দুপুর ১২টা থেকে দিনাজপুর শহরে বিভিন্ন পূজামণ্ডপে দশমীর ধর্মীয় আচার শেষে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। লালপাড় সাদা শাড়িসহ নানা রঙের বর্ণিল পোশাক পরে মণ্ডপ প্রাঙ্গণে আসেন নারী ভক্তরা।

ঢাকের বাদ্য, কাঁসা, শঙ্খধ্বনি আর নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুজা মন্ডপের চারপাশ। উৎসবের তাৎপর্য তুলে ধরে অংশ গ্রহণকারী নারীরা জানান, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়; এটি আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক সার্বজনীন মিলন মেলা। দেবী দুর্গার বিদায়ে মনে বিষাদ এলেও আগামী বছর তার পুনরায় মত্যের্লৈাকে আগমনের প্রত্যাশায় দিনটি উদযাপন করছেন তারা।

দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিজয়ার শেষ দিনে দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল চোখে পরার মত। সিঁদুর খেলা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জেলায় ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই দিনটি উদযাপিত হচ্ছে।

দিনাজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু বাসস’কে জানান, আজ শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া। আজ দুপুর আড়াইটার পর পূজা মন্ডপগুলো থেকে প্রতিমা নামানো হবে। বিকেল ৪টা থেকে প্রতিমা বিসর্জনের জন্য যানবাহন যোগে পুনর্ভবা নদীর নির্দিষ্ট স্থানে প্রতিমা বিসর্জন শেষ হবে।
এজন্য পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।