
প্রিয়জন ডেস্কঃ ফ্রান্সে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। দেশটির প্রায় ১ হাজার ২০০ হাই স্কুলে ছড়িয়ে পড়া আন্দোলনে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে রাজধানী প্যারিসসহ মার্সেইল, স্ট্র্যাটসবার্গ, তুর্স ও লিলেসহ বিভিন্ন শহরে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও অবরোধের ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েকটি স্থানে সংঘর্ষও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কোথাও কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ।
শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যার মধ্যে সরকারের জাতীয় বাজেট কাটছাঁটের প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হওয়া এ আন্দোলন এখন দেশব্যাপী ধর্মঘট ও অবরোধে রূপ নিয়েছে।