• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ রাজশাহীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-গাঁজা উদ্ধার দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে রাসিক প্রশাসক, শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী পেনাল্টি মিস, তবু গোলসংখ্যায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো মাগুরায় যুবদল নেতার লাশ উদ্ধার, গুলিতে হত্যার অভিযোগ বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা মোদির বাসভবনের পাশে মসজিদ উচ্ছেদের নোটিশ রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খুইয়েছেন ৯ নেতা-কর্মী তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আজ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি দুই দলের সিনিয়র জাতীয় দলের ইতিহাসে প্রথম মুখোমুখি লড়াই। ফিফা র‍্যাংকিংয়ে  ব্রাজিল বর্তমানে পঞ্চম, আর ভারত ১৩৮তম অবস্থানে রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা। স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি প্রথম ভারত সফর।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে জয় পায় সেলেসাওরা। সেই ম্যাচে গোল করেন রাফিনহা, তবে চোটের কারণে তিনি ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন।

রাফিনহা না থাকলেও ব্রাজিলের স্কোয়াডে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, রায়ান ও সামুয়েল লিনোর মতো আক্রমণভাগের খেলোয়াড়। অধিনায়ক মারকুইনহোসের নেতৃত্বে দলটি কলকাতায় পৌঁছেছে।

অন্যদিকে, খালিদ জামিলের অধীনে ভারত খেলবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ নিয়ে। ম্যাচটি ভারতীয় ফুটবলের জন্যও বিশেষ, কারণ ব্রাজিলের বিপক্ষে সিনিয়র পর্যায়ে এটাই তাদের প্রথম ম্যাচ।

ব্রাজিল-ভারতের এই ঐতিহাসিক ম্যাচটি ভারতীয় টেলিভিশনে সনি স্পোর্টস নেটওয়ার্কে এবং সনি লিভে সরাসরি সম্প্রচার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।