
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করেছে। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত ঝড়ু শেখের মেয়ে ও মো: সাজিদুল হক সাজিদের স্ত্রী মোসা: রোজিনা খাতুন (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রোজিনা ও একই গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে মো: জাহেরুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় রোজিনার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬৯০ টাকা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত জাহেরুল দীর্ঘদিন ধরে রোজিনার সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।