
প্রিয়জন ডেস্কঃ চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ১১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভয়াবহ এ দুর্যোগের এক সপ্তাহ পর নতুন করে হতাহতের এ তথ্য প্রকাশ করা হলো।
কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে বন্যায় ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। ফলে ২৬ আগস্টের এই দুর্যোগে নেপাল ও তিব্বত মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩০ জনে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন।