
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পখাতের বিকাশ এবং উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীর অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যবসায়ী সমাজের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং স্থানীয় শিল্প ও বাণিজ্য খাতকে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে চেম্বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।