• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ রাজশাহীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-গাঁজা উদ্ধার দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে রাসিক প্রশাসক, শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী পেনাল্টি মিস, তবু গোলসংখ্যায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো মাগুরায় যুবদল নেতার লাশ উদ্ধার, গুলিতে হত্যার অভিযোগ

রাজশাহীতে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহীতে শিল্প-বাণিজ্যের প্রসারে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নগরীর সাহেববাজার বড়কুঠি এলাকার মসজিদ মিশন একাডেমি অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগরী ও জেলার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, মহানগরী উপদেষ্টা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জোন পরিচালক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল এবং বগুড়া জোন পরিচালক সেলিম রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স। এতে রাজশাহী জেলার সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান লিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি আবদুল হান্নান।

বক্তারা বলেন, রাজশাহীতে শিল্প ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে বিনিয়োগ সংকট, দক্ষ জনবলের ঘাটতি, উদ্যোক্তা উন্নয়ন এবং বাজার সম্প্রসারণসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

সম্মেলনে আধুনিক ব্যবসা পরিচালনার কৌশল, উদ্যোক্তা তৈরির সুযোগ, সম্ভাবনাময় শিল্পখাত এবং ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজশাহীর স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।