
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার করে নাগরিক সেবা আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।