
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটনের চন্দ্রিমা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আইনুল হকের ছেলে মো: আবিদ হোসেন ওরফে সোহেল (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক ২টি মাদক মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।