• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

ক্যাম্পাসে ছাত্রলীগের ‘পদবঞ্চিতদের’ অবস্থান, আসেননি নতুন সভাপতি-সম্পাদক

Reporter Name / ৫৩৩ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে

ছাত্রলীগের কমিটি ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কমিটি ঘোষণার দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিচ্ছেন নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা ‘পদবঞ্চিত’নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে তাঁরা ক্যাম্পাসে প্রবেশ করেন।

এদিকে নতুন কমিটি ঘোষণার ৩৮ ঘণ্টা পার হয়ে গেলেও সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিব ক্যাম্পাসে আসেননি। কবে আসবেন, সে বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও তাঁরা ফোন ধরেননি।

একটি সূত্র জানিয়েছে, নতুন কমিটির শীর্ষ দুই নেতা ঢাকায় অবস্থান করছেন। গতকাল রোববার রাতে তাঁরা ঢাকায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী রাজশাহী মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহীন আকতার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাতের ছবি নতুন কমিটির সভাপতি–সাধারণ সম্পাদকের সমর্থকেরা ফেসবুকে দিয়েছেন।

কাঙ্ক্ষিত পদ না পাওয়া নতুন কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার বলেন, তাঁরা তাঁদের অবস্থানে অনড় আছেন। ধীরে ধীরে ক্যাম্পাসে তাঁদের অনুসারী নেতা-কর্মী বাড়তে থাকবে। আরেক সহসভাপতি তাওহীদুল ইসলাম বলেন, কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ক্যাম্পাসে আসবেন না বলেই তাঁরা একটু ঢিলেঢালায় আছেন। ক্যাম্পাসে তাঁদের প্রবেশ করতে দেওয়া হবে না। ইতিমধ্যে ৩৬ ঘণ্টা পেরিয়ে গেছে।

এদিকে আজ বেলা সাড়ে ১১টার পর পুলিশের কয়েকটি গাড়ি ক্যাম্পাসে এসেছে। মহানগর পুলিশের মতিহার জোনের উপকমিশনার (ডিসি) মধুসুদন রায়, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) একরামুল হক, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনসহ পুলিশ সদস্যদের ক্যাম্পাসে দেখা গেছে। ওসি রুহুল আমিন বলেন, রুটিন দায়িত্বের অংশ হিসেবেই তাঁরা ক্যাম্পাসে আছেন।

ছাত্রলীগের নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা, সাধারণ সম্পাদকের কক্ষে ভাঙচুর

মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আসাদুল্লা-হিল গালিবকে সাধারণ সম্পাদক করে গত শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই আংশিক কমিটিতে ২০ জনকে সহসভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক আছেন আটজন। সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন নয়জন। তাঁদের মধ্যে অন্তত চারজনের নিয়মিত ছাত্রত্ব নেই। শিক্ষার্থী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ আছে অন্তত সাতজনের বিরুদ্ধে।

কাঙ্ক্ষিত পদ না পেয়ে সংগঠনের একাংশের নেতা–কর্মীরা গতকাল সকাল ১০টার দিকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত ঘোষণা’ করেন। ক্যাম্পাসে ছাত্রলীগের দলীয় টেন্টে দিনভর তাঁদের অবস্থান ছিল।

অছাত্র, শিক্ষার্থী নির্যাতনে অভিযুক্তদের হাতেই ছাত্রলীগের নেতৃত্ব

বেলা সাড়ে ১১টার দিকে মাদার বখশ হলে নতুন কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের দখলে থাকা কক্ষে ভাঙচুর চালান পদবঞ্চিত নেতারা। দুপুরের দিকে সভাপতি মোস্তাফিজুর রহমানের এক সমর্থককে ক্যাম্পাসে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনাও ঘটে। এরপর গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন হওয়ার কথাও ছিল। কিন্তু সভাপতিসহ দলবল ক্যাম্পাসে আসার খবরে বিভিন্ন জায়গায় ‘বঞ্চিতরা’ অবস্থান নেন। সন্ধ্যা থেকে শুরু করে রাতভর তাঁরা ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে মহড়া ও সন্ধ্যায় চারটি আবাসিক হলের সামনে ককটেল ফাটিয়ে নিজেদের অবস্থান জানান দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।