• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ভোট দিয়ে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট

Reporter Name / ১৪৬ Time View
Update : রবিবার, ১৪ মে, ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (১৪ মে) দেশটির জনগণ প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদুলু এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তান্বুলের উস্কুদার জেলায় ভোট দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় এরদোগান সাংবাদিকদের বলেন, ‘কোনো সমস্যা ছাড়াই সারাদেশে ভোট প্রক্রিয়া চলছে। ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলেও আমাদের নাগরিকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। আমরা ওইসব অঞ্চলেও কোনো সমস্যার সম্মুখীন হইনি।’

তুর্কি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সময় তুর্কি নেতা নিজের দেশ এবং তুরস্কের গণতন্ত্রের জন্য একটি সুন্দর ভবিষ্যত কামনা করেন।

এ ছাড়া এরদোগান সব নাগরিককে কোনো উদ্বেগ ছাড়াই তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তুর্কি গণতন্ত্রের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ।’

আনাদুলু জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টায় রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ভোটার ভোট দিতে শুরু করেছেন।

খবরে বলা হয়েছে, এ বছর দেশটিতে ৬৪ দশমিক ১ মিলিয়নেরও বেশি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে প্রবাসে থাকা ১ দশমিক ৭৬ মিলিয়নেরও বেশি ভোটার ইতোমধ্যে তাদের ভোট দিয়ে ফেলেছেন। তুরস্কের এই নির্বাচনে নতুন ভোটার ৪ দশমিক ৯ মিলিয়নের বেশি। আর এই নতুন ভোটাররাই দেশটির এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আনাদুলু জানিয়েছে, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে তুরস্কের নির্বাচন কমিশন সারা দেশে ভোটারদের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

প্রত্যেক ভোটার দুটি ভোট দেবেন। এর একটি প্রেসিডেন্ট এবং অন্যটি সংসদ সদস্য নির্বাচনের জন্য। উভয়েরই মেয়াদ পাঁচ বছর।

প্রেসিডেন্ট পদে লড়ছেন- প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যিনি পুনঃনির্বাচন হতে চাইছেন, প্রধান বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লু এবং সিনান ওগান। এই পদের আরেক প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনসে বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে নির্বাচনে পাঁচটি বহুদলীয় ব্লক তথা জোট রয়েছে। সেগুলো হলো- পিপলস অ্যালায়েন্স, নেশন অ্যালায়েন্স, অ্যান্সেস্ট্রাল অ্যালায়েন্স, লেবার অ্যান্ড ফ্রিডম অ্যালায়েন্স এবং ইউনিয়ন অব সোশ্যালিস্ট ফোর্সেস অ্যালায়েন্স৷

বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে- দেশটির চলমান উন্নয়ন ও প্রভাব অব্যাহত থাকবে, নাকি তা নতুন অবস্থার দিকে মোড় নিবে। অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুনঃনির্বাচিত হলে দেশটির উন্নয়ন এবং একটি মুসলিম দেশ হিসেবে বর্তমান বিশ্বে প্রভাব বিস্তারের ধারা অব্যাহত থাকবে।

বিপরীতে প্রধান বিরোধী নেতা কামাল কিলিকদারোগ্লু নির্বাচিত হলে দীর্ঘ ২০ বছর ধরে চলা ইসলামিক ধারা ধর্মনিরপেক্ষ রূপ পরিগ্রহ করতে পারে। সেই সঙ্গে টানা দুই দশকের শাসনে এরদোগান তুরস্ককে বিশ্ব দরবারে যে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছেন, সেখানেও ছেদ পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।