• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

আমেরিকায় বড় দুই ব্যাংকের পতন, তেলের পর এবার বাড়ল স্বর্ণের দাম

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

মাত্র তিন দিনের মধ্যে দুটি মার্কিন ব্যাংকের পতনের কারণে ডলারের মান কিছুটা কমেছে। আর এর প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেল ও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিটকো’র প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার (১৩ মার্চ) বিশ্ববাজারে স্বর্ণ প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) বিক্রি হয়েছে ১ হাজার ৯০০ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫৮৩ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের স্বীকৃত পরিমাপ হচ্ছে আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম)। তবে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বাজারে স্বর্ণ বেচাকেনা হয় ভরি বা তোলা (১১ দশমিক ৬৬ গ্রাম) গ্রাম হিসাবে। বাংলাদেশের পরিমাপের হিসাব অনুযায়ী এক আউন্স স্বর্ণ প্রায় আড়াই ভরির সমান।

কিটকো আরও জানায়, রোববার বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি ১ হাজার ৮৮১ দশমিক ৪০ ডলার ছিল। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৮ হাজার ৬১৯ টাকা ৩৯ পয়সা। মাত্র একদিনের ব্যবধানে শতকরা হিসেবে এর দাম বেড়েছে দশমিক ৭৬ শতাংশ।

এদিকে ভুয়া খবর চাউড় হওয়ার কারণে মাত্র দুদিনের মধ্যে গ্রাহকরা সঞ্চয়ের অর্থ তুলে নেয়ার জন্য ধসে পড়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক। এ ঘটনার তিন দিনের মধ্যে নিউইয়র্কভিত্তিক ব্যাংক সিগনেচারের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। আর তারল্য সংকটের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের সংস্থা ফেডারেল ইন্সুরেন্স করপোরেশন (এফডিআইসি) রোববার ব্যাংক সিগনেচার বন্ধ করে নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এছাড়া মার্কিন সূচক ইউএস ডলার ইনডেক্সের তথ্য বলছে, পরপর দুটি ব্যাংক বন্ধ হওয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা যেমন কানাডিয়ান ডলার, ব্রিটেনের পাউন্ড, সুইডেনের ক্রোনা, জাপানের ইয়েন ও সুইজারল্যান্ডের ফ্রাঙ্কের তুলনায় সোমবার ডলারের অবনমন ঘটেছে দশমিক ৫৮ শতাংশ। আর ডলারে এই অবনমনের পর সোমবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এদিন অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়েছে শতকরা ৩০ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।