• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজশাহীতে শ্র্র্রদ্ধা সম্মানে পালন করা হল পুলিশ মেমোরিয়াল ডে

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩

 আজ ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে কেন্দ্রীয়ভাবে ঢাকা-সহ সকল রেঞ্জ, মেট্রোপলিটন ও জেলা পর্যায়ে দিবসটি পালন করছে। সারা দেশের ন্যায় শ্র্র্রদ্ধা সম্মানে পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী।

এ দিবস উপলক্ষ্যে আজ  ১ মার্চ, ২০২৩ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ-সহ রাজশাহীস্থ  অন্যান্য পুলিশ ইউনিট  সকাল ১০ ঘটিকায়  রাজশাহী পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করে। সেখানে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ রাজশাহী’র ড্রিল শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও  অনুষ্ঠানে গত পাঁচ বছরে কর্তব্য পালনরত অবস্থায় ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৩৮ জন এবং ২০২২ সালের ৪ জন পুলিশ সদস্যদের পরিবারকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক দেওয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল বাতেন বিপিএম,পিপিএম ডিআইজি, রাজশাহী রেঞ্জ  এবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার)। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী জেলা।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্য, শহিদ বীর মুক্তিযোদ্ধা-সহ রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধান ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। যেকোনো দায়িত্ব ও জাতীয় দূর্যোগে এ বাহিনীর সদস্যগণ চরম ধৈর্য, নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে নিঃস্বার্থে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। যুগেযুগে তাঁদের আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীকে করেছেন গৌরাবান্বিত। তাঁদের কাছে আমরা চির ঋণী।

এসময় পুলিশ কমিশনার নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যেকোনো প্রয়োজন ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না তাঁরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাঁদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।

জাতীয় যেকোনো সংকটে সামনে থেকে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। মহামারি করোনাকালে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ করোনা রোগীদের হাসপাতালে নেওয়া, সেবাশুশ্রূষা করা, খাদ্য বিতরণ, ওষুধ পৌঁছে দেওয়া, অ্যাম্বুলেন্স সার্ভিস ইত্যাদি কাজও করেছেন পুলিশ সদস্যরা। অনেক ক্ষেত্রে করোনায় মারা যাওয়া ব্যক্তির স্বজনেরা দূরে সরে গেলে দাফনের কাজও করেছে পুলিশ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী জেলা-সহ রাজশাহীস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিশ্বের বিভিন্ন দেশে বছরের একটি নির্দিষ্ট দিনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানকে স্মরণ করা হয়। বাংলাদেশ পুলিশও ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করে আসছে।

 নিউজ: আরএমপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।