• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

‘সম্ভবত চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব’ থেকে ছড়িয়েছে করোনাভাইরাস : এফবিআই প্রধান

Reporter Name / ১৫৭ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, তার ব্যুরো বিশ্বাস করে, কোভিড-১৯ সংক্রমণ ‘খুব সম্ভবত চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব’ থেকে ছড়িয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেছেন, ‘এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করেছে এবং মনে হচ্ছে কোনো একটি গবেষণাগার থেকেই কোভিড মহামারীর উৎপত্তি।

করোনাভাইরাস মহামারীর উদ্ভব নিয়ে এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিল এফবিআই। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলছে, উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবীকে তারা মানহানিকর বলে মন্তব্য করেছে। এফবিআই প্রধানের মন্তব্যের একদিন আগেই চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘কোভিডের উৎস’ নিয়ে দেশটিকে আরো ‘সৎ’ হওয়ার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার দেয়া সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারীটির উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করতে ও এই সম্পর্কে অস্পষ্ট ধারণা দিতে যথাসাধ্য চেষ্টা করেছে চীন। এটি সবার জন্য দুর্ভাগ্যজনক।

কিছু গবেষণায় দেখা গেছে যে ভাইরাসটি চীনের উহানের বাজার থেকে ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে যে সেখানকার সামুদ্রিক খাবারের বাজার ও বন্যপ্রাণীর বাজারে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। বিশ্বে নেতৃস্থানীয় ভাইরাস ল্যাবরেটরি, দ্য উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি করোনাভাইরাস নিয়ে গবেষণা করে এবং এই গবেষণাগার থেকে ৪০ মিনিট দূরত্বে অবস্থিত উহানের বাজারটি। তবে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর ভিন্ন ভিন্ন মত রয়েছে। সবাই এখন পর্যন্ত এক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। রোববার স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এনার্জি ডিপার্টমেন্ট তাদের প্রতিবেদনে বলছে, কোভিডের উৎপত্তি সম্ভবত একটি গবেষণাগার থেকে। সংস্থাটি এর আগে বলেছিল কিভাবে ভাইরাসটির উৎপত্তি সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যায় না। সোমবার হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেন, কোভিডের উৎপত্তি কিভাবে হলো এই বিষয়ে জানতে ‘সরকারি সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে প্রেসিডেন্ট জো বাইডেন।’ তবে তিনি আরো বলেন, কোভিডের উৎপত্তি কিভাবে হয়েছে তা নিয়ে এখনো ভিন্ন ভিন্ন মত রয়েছে। জন কারবি আরো বলেন, ‘আমরা এখনো মূল সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। যদি আমাদের কাছে এমন কিছু থাকে যে আমেরিকান জনগণ ও কংগ্রেসকে জানাতে হবে তাহলে আমরা নিশ্চয়ই তা করবো।

২০২১ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা এক প্রতিবেদন প্রকাশ করে বলেন, দেশটির চারটি গোয়েন্দা সংস্থা মনে করে যে সংক্রমিত কোনো প্রাণী বা এই সম্পর্কিত কোনো ভাইরাস থেকে কোভিড মহামারীর উৎপত্তি হয়েছে। করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর এটি কোথায় ও কিভাবে ছড়িয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। চীনের উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছে নাকি গবেষণাগারে এটি তৈরি হয়েছে এমন বিতর্কও দেখা যায়। বিশেষ করে চীন ও আমেরিকার মধ্যে এই নিয়ে ব্যাপক প্রচারণা যুদ্ধও দেখা যায়। যদিও বিশ্বের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা কোভিড ল্যাবে তৈরি হয়েছে এমন যুক্তি নাকচ করে দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত প্রতিবেদনেও বলা হয় ল্যাব থেকে কোভিড ছড়ানোর আশঙ্কা খুবই কম। তবে তাদের তদন্ত নিয়ে ব্যাপক সমালোচনার পর সংস্থাটির মহাপরিচালক বলেন, ‘সব ধারণাই উন্মুক্ত এবং এই বিষয়ে আরো অনেক গবেষণা প্রয়োজন।

২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাস সম্পর্কে প্রথম জানতে পারে বিশ্ব। এরপরে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে এবং এই মহামারীতে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র : বিবিসি ও ফক্স।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।