• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ইউক্রেনকে ৪০ কোটি ডলার মানবিক সহায়তা দিয়েছে সৌদি আরব

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

যুদ্ধরত ইউক্রেনকে ৪০ কোটি ডলার মানবিক সহায়তা দিয়েছে সৌদি আরব।

রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কিয়েভ সফর করে। এ সময় কিয়েভ সহায়তার ঘোষণা দেওয়া হয়।

আল আরাবিয়া জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিনিধিদলটি ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান অ্যান্ড্রি ইয়ারামাকের সঙ্গেও তাদের দেখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদলের কিয়েভ সফরকালে উভয়পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সাধারণ উদ্বেগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তির অধীনে ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদানের জন্য ১০ কোটি ডলার দেওয়া হয়েছে। অন্যদিকে সমঝোতা স্মারক অনুযায়ী ৩০ কোটি ডলার অর্থায়ন করবে রিয়াদ।

এর আগে গত অক্টোবরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। সেই সময় প্রথম সাহায্য প্যাকেজটি ঘোষণা করেন তিনি। এ ছাড়া মধ্যস্থতার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ বন্ধের চেষ্টাও করছেন সৌদি যুবরাজ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব একটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই রোববার কিয়েভ সফরে গেলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফাহান আল-সৌদি।

তিনি আরও বলেন, সৌদি সরকার এবং জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ইউক্রেনের স্বাধীনতার পক্ষে সমর্থন দেওয়ার জন্য। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের স্বার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাই আমরা। তিনি যুদ্ধ বন্ধে শান্তি আলোচনারও প্রস্তাব দেন জেলেনস্কিকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।