• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

রাজশাহীর বাগমারা উপজেলা ৫০ তালগাছে বিষ প্রয়োগকারী সেই আ.লীগ নেতাকে তলব

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের হাট বাইগাছা এলাকায় নিজের লাগানো আমগাছ রক্ষার জন্য সড়কের অর্ধশত তালগাছ কীটনাশক প্রয়োগ করে মেরে ফেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহরিয়ার আলম।

এ বিষয়ে ব্যাখ্যা জানাতে শাহরিয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। 

‘৫০ তালগাছে কীটনাশক’ শিরোনামে গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি নজরে আসার পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। 

আদেশে আদালত বলেন, খবরের উল্লিখিত ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা— সর্বোপরি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের উদ্দেশ্যে অঙ্গীকারকে বিবেচনায় নিয়ে স্বতঃপ্রণোদিত রুল দিচ্ছি।

৫০টি তালগাছ মেরে ফেলতে কীটনাশক প্রয়োগের জন্য কেন শাহরিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ পর্যাপ্ত ক্ষতিপূরণ নিতে নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। সাত দিনের মধ্যে এ বিষয়ে বিবাদীদের কারণ দর্শাতে বলা হয়েছে।

আদেশে আদালত বলেছেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তা যৌথভাবে সরেজমিন তদন্ত করবেন। তারা উল্লিখিত গাছগুলোর ছবিসহ প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে আদালতে দাখিল করবেন।

প্রতিবেদন দাখিলের সময় বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তাকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশের কপি বিভাগীয় বন কর্মকর্তা বরাবর পাঠাতে বলেছেন আদালত। আদেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠাতে আদালত নির্দেশ দিয়েছেন।

বিষয়টি বাগমারা ইউএনও এবং কৃষি কর্মকর্তাকে টেলিফোন ও তারবার্তার মাধ্যমে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত বলেছেন, ১২ ফেব্রুয়ারি বিষয়টি কার্যতালিকায় আসবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেছেন, আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে শাহরিয়ারের কাছে যেন পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও করখণ্ড দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শাহরিয়ার আলম সম্প্রতি হাটগাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ রোডের হাট বাইগাছা এলাকায় সড়ক ঘেঁষে ২৭ বিঘা জমিতে একটি দীঘি খনন করেন। ওই দীঘির পাড়ে তিনি বিভিন্ন জাতের কিছু আমগাছের চারা রোপণ করেন। শাহরিয়ার আলমের লাগানো আমগাছের পাশেই আগে থেকে লাগানো সারিবদ্ধ তালগাছ ছিল। প্রায় একযুগ আগে তৎকালীন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি হাট বাইগাছায় সড়কের উভয় পাশে আধা কিলোমিটার এলাকাজুড়ে শতাধিক তালগাছ লাগিয়েছিলেন। 

স্থানীয়রা জানান, তালগাছগুলোর ছায়ার কারণে শাহরিয়ার আলমের লাগানো আমগাছগুলো বড় হয়ে উঠতে সমস্যা হচ্ছিল। এ কারণে শাহরিয়ার আলম তার নিজের লাগানো আমগাছগুলো দ্রুত বড় করে তোলার জন্য প্রথমে তালগাছগুলোর বাকল কেটে দিয়ে ক্ষত সৃষ্টি করেন। এর পর সেই ক্ষতস্থানে কীটনাশক প্রয়োগ করেন। এতে তালগাছগুলো বর্তমানে শুকিয়ে মরে যেতে শুরু করেছে। 

নিজের লাগানো আমগাছ রক্ষার জন্য নিজেই এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন শাহরিয়ার আলম। 

এদিকে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, শাহরিয়ার আলম আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের একজন ব্যক্তি এবং পেশায় তিনি শিক্ষকও বটে। কাজেই একজন শিক্ষক হিসেবে তার এ কাজ করা মোটেই ঠিক হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।