• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আগামীকাল জনসভা উপলক্ষ্যে যানবাহন চলাচলে নির্দেশ প্রদান

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

আগামীকাল ২৯ জানুয়ারি ২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র মাদ্রাসা মাঠে জনসভা উপলক্ষ্যে যানবাহন চলাচলে নির্দেশ প্রদান করেছে আরএমপি ট্র্যাফিক বিভাগ।

নির্দেশসমূহ:

১। মাননীয় মন্ত্রী, এমপি এবং সিনিয়র নেতৃবৃন্দের ব্যক্তিগত গাড়িগুলি সার্কিট হাউজ রোড হয়ে শিমলা পার্কের বামে মোড় নিয়ে সীমান্ত অবকাশ হয়ে পুলিশ অফিসার্স মেসের ভিতরে ইউটার্ন করে পুনরায় সার্কিট হাউজের পিছনে কালেক্টরেট মাঠে পার্কিং এবং ঘোষপাড়া উত্তর পার্শ্বে কলাবাগান রোড হয়ে ডা. রাজীব চত্ত্বর পর্যন্ত এক লেনে পার্কিং হবে;

২। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং রাজশাহী জেলার বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুরগামী সকল যানবাহন স্বচ্ছ টাওয়ার হয়ে সাগরপাড়া বটতলা হয়ে রানীবাজার ঢপকল পর্যন্ত পার্কিং করবে;

৩। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলাগামী এবং পবা, মোহনপুর, বাগমারাসহ থানাগামী সব যানবাহন আমচত্ত্বর হয়ে সিটি হাট বামে মোড় নিয়ে ডাবতলা রোড হয়ে তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স-এ পার্কিং করবে;

৪। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও গোদাগাড়ী থানাগামী সকল যানবাহন কাশিয়াডাঙ্গা হয়ে লিলি সিনেমা হল ডানে মোড়, কোর্ট স্টেশন হয়ে বামে মোড়, বহরমপুর ঐতিহ্য চত্ত্বর (ঘোড়াচত্ত্বর) পর্যন্ত এক লেনে পার্কিং করবে;

৫। নৌপথ রুট :

ক। চাঁপাইনবাবঞ্জ জেলা ও গোদাগাড়ী থানা এলাকার সকল নৌযান বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন বসড়ী আইবাঁধ ঘাটে থামবে ;

খ। লালপুর, বাঘা, চারঘাট থানা এলাকার সকল নৌযান লালনশাহ মুক্তমঞ্চ নদীর ঘাটে থামবে;

উপরিউক্ত নির্দেশসমূহ সকলকে মেনে চলার অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।