• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

আজ রাজশাহীতে অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাসিক মেয়র

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

আজ ২ জানুয়ারী (সোমবার) রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে অসহায়, দুস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নগর ভবনের গ্রীনপ্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার আনুষ্ঠানিকভাবে দুইশত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। উল্লেখ্য, পর্যায়ক্রমে লংকাবাংলা ফাউন্ডেশনের দেওয়া মোট তিন হাজার কম্বল বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, উত্তরাঞ্চলে শীতের প্রভাব অনুভূত হচ্ছে। এটি আরও বেশকিছু দিন অব্যাহত থাকবে। প্রবল শীতপ্রবণ এলাকা রাজশাহীর শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় লংকাবাংলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এরআগে লংকাবাংলা ফাউন্ডেশন রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেছে। আগামীতে এই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা করেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবে। শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম রাজশাহী সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতার জন্য মাননীয় মেয়রের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স মোস্তফা কামাল এফসিএ, এনাম ট্রেড ওয়ে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোঃ এনায়েতুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্স এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন এফসিএ, ব্র্যাঞ্চ ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট প্রধান মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন প্রধান মোঃ রাজিউদ্দিন, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাজশাহী শাখা প্রধান মহিবুল হাসান সজল, এনাম ট্রেড ওয়ে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোঃ এনায়েতুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শেষে নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরকক্ষে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার। এ সময় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।