• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের বক্তব্য পরিস্কার কোনো রকমের উচ্ছৃঙ্খলতা বরদাশত করবো না। আমাদের নেতাকর্মীদের প্রস্তুত রেখেছি, আরো রাখবো। তারা (বিএনপি) যেখানে অনুমতি পাবে, সেখানে সমাবেশ করুক। কিন্তু অশালীন কথা, অরাজনৈতিক কথা এটি যেন তারা না বলেন। কোন ভাঙচুর, জানমালের কোন ক্ষয়ক্ষতি বা কোন রকম বাজে চিন্তুা যদি তাদের মধ্যে থাকে, তাহলে তারা যেন সেটা পরিহার করে। তা না হলে আমরা ধরে নিব, তারা পায়ে পা লাগিয়ে লড়াই করতে চান। সেক্ষেত্রে আমরা ছেড়ে কথা বলবো না।

বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার (২৮ নভেম্বর) বিকেলে রাজপাড়া আওয়ামী লীগ, রাজশাহী মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রামেক হাসপাতাল ঘুরে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি নয়া পল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান দেওয়ার পরও তারা সেটি গ্রহণ করতে চাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের লাখো কর্মী ঢাকাতে প্রস্তুত থাকবে। তারা বলছে, ‘১০ তারিখেই আখেরি লড়াই এবং এই লড়াইয়ের পরে তাদের কথামতো দেশ চলবে।’ এগুলো আমরা মনে করি ‘কুঁজোর চিত হয়ে শোয়া বা ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা-এই রকম বিষয়। যেটা তাদের সক্ষমতা নেই, সামর্থ নেই, অতীতে কোনদিন করে দেখাতে পারেনি, আগামীতেও পারবে না।

তত্ত্বাবধায়ক প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি বলছে, ‘কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাব না, নির্বাচন হতেও দেব না।’ এ ক্ষেত্রে আমাদের নেত্রী শেখ হাসিনা ও আমাদের দল আওয়ামী লীগ সাফকথা জানিয়ে দিয়েছে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার আর কোন সুযোগ নেই।

বিএনপির উদ্দেশে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, যদি নির্বাচনে আসেন তাহলে কিছু আসন পেলেও পেতে পারেন। আর যদি না আসেন, ২০১৪ সালেও আটকাতে পারেননি, ২০১৮ সালেও আটকাতে পারেননি, এবারো ইনশাল্লাহ আওয়ামী লীগকে আটকাতে পারবেন না। আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে চলতেই থাকবে, উন্নয়ন হতেই থাকবে। ২০৩০ সালে বাংলাদেশ আরো উন্নত হয়ে যাবে, কোথায় যাবে আমরা হয়তো ভাবতেই পারছি না। আর ২০৪১ সালে বাংলাদেশ সত্যি সত্যিই একটি ধনী রাষ্ট্রের কাতারে পৌছে যাবে ইনশাল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে কেউ ব্যাঘাত সৃষ্টি করতে আসলে বাংলার জনগণ, বাংলার মানুষ, রাজশাহীর মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী দেয়নি বাংলাদেশের মানুষকে?। খাদ্যে নিশ্চয়তা, দেশের উন্নয়ন, কাঙ্খিত অবকাঠামোগত উন্নয়ন-সবই দিয়েছেন। আজকে আপনি বেড়াতে যাবেন রবিশাল, চট্টগ্রাম, সিলেট, কুয়াকাটা তিন থেকে চার ঘন্টায় মধ্যে আপনি পৌছে যাচ্ছেন। স্বল্প সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পৌছে যায় ওই এলাকার টাটকা ইলিশ। কৃষকেরা লাভবান, জেলেরা লাভবান। দেশের মানুষের সবার পকেটে এখন একটু বাড়তি পয়সা আছে। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় স্থানে। ইলিশ উৎপাদনে বিশ্বের এক নম্বর বাংলাদেশ। তার স্বাদ আমরাও পাচ্ছি, পার্শ্ববতী দেশে রপ্তানিও করতে পারছি। এভাবে বাংলাদেশ যখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ক্ষমতায় আসবার জন্য, অন্য কোন কারণ নয়, লুটপাট করবে, আবারো হাওয়া ভবন করবে ইত্যাদি কারণে তারেক জিয়া লন্ডন থেকে চক্রান্ত করছে।

রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সঞ্চালনা করেন রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদ, আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।