• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

রাবি ছাত্রলীগের ২ পদে প্রার্থী প্রায় শতাধিক

Reporter Name / ১৭০ Time View
Update : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

প্রিয়জন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন প্রায় শতাধিক পদপ্রত্যাশী। শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীবনবৃত্তান্ত সংগ্রহ শেষে এই তথ্য জানিয়েছেন শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার আহম্মেদ।
তিনি বলেন, আমাদের সর্বমোট পদপ্রত্যাশীদের সংখ্যা ৯৫ জন। এর মধ্যে আজকে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ৯০জন। অনেকে অসুস্থ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে পারেনি। পরবর্তীতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদেরও জীবনবৃত্তান্ত জমা নেওয়া হবে।
সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, আমরা জীবনবৃত্তান্তগুলো খুলে দেখিনি। তাই এখন পর্যন্ত সেটা বলতে পারছিনা। তবে আজ রাতে কেন্দ্রিয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা জীবনবৃত্তান্তগুলো খুলে দেখব। তারপর সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের মধ্যে কোন পদে কতজন আবেদন করল সেটা বলতে পারব।
এর আগে রাবি শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের উদ্দেশ্যে শুক্রবার রাজশাহীতে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি এবং আহসান হাবীব বাপ্পি। পরে শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে পদপ্রত্যাশীদের থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন তারা।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাবি শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি গোলাম কিবরীয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ শাাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জীবনবৃত্তান্ত সংগ্রহে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপসের কাছে রাবিতে নতুন নেতৃত্ব নিয়ে আসার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যারা দীর্ঘদিন ক্যাম্পাসের রাজনীতির সঙ্গে জড়িত, শিক্ষার্থীদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, ক্যাম্পাসে যাদের জনপ্রিয়তা আছে, সাংগঠনিক দক্ষতা এবং ছাত্রত্ব আছে, যারা দুর্দিনে সংগঠনে নেতৃত্ব দিতে পারবে এমন পদপ্রত্যাশীদেরই আমরা নেতৃত্বে নিয়ে আসব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।