• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ধর্মীয় উসকানি ছড়ানোর দায়ে দুই যুবকের ১৫ বছর জেল

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২

ফেসবুকে ধর্মীয় উসকানি ছড়ানোর দায়ে রাজশাহীতে দুই জনের ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আলাদা তিনটি ধারার প্রতিটিতে আসামিদের পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এই রায় দেন।
এ ছাড়া সাজাপ্রাপ্ত দুজনকে প্রতিটি ধারায় কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা করে ১৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে প্রতি পাঁচ লাখ টাকার জন্য আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে দুই আসামিকে।
আসামিদের তিনটি ধারার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েতুল্লাপুর সৈয়দপুর গ্রামের ওয়াসিম আল রাজী (৩৩) ও একই উপজেলার আলোকছত্র গ্রামের নাসিম আলী (২০)।
এদের মধ্যে ওয়াসিম আল রাজী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকে লেখালেখি করতেন। সাংবাদিক পরিচয়ে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ওয়াসিম ও নাসিম হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন। গত বছরের ১ আগস্ট ওই অ্যাকাউন্ট থেকে তাঁরা ধর্মীয় উসকানিমূলক লেখা ও ছবি পাঠান। এতে ওই এলাকায় সাম্প্রদায়িক পরিস্থিতি খারাপ হওয়ার মতো অবস্থা হয়।
এ অবস্থার সুযোগ নিয়ে ওয়াসিম হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকে। তবে ওই ব্যক্তি টাকা দিতে রাজি না হলে ক্ষুব্ধ হয়ে ওয়াসিম ও নাসিম সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে মুঠোফোনে ভয়ভীতি দেখান।
বিষয়টি জানতে পেরে পুলিশ দুই জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মুঠোফোনে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে উসকানিমূলক ও আপত্তিকর ছবি পাঠানোর প্রমাণ মেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। পরে শুনানি ও মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আদালত বলেছেন, আসামিদের তিনটি ধারার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে।
তিনি বলেন, আদালতের পর্যালোচনায় বলা হয়েছে, এ মামলার ঘটনাটি ভীষণ স্পর্শকাতর। স্থানীয় সাক্ষীরা সাহসী ভূমিকা না নিলে এবং ছবিটি সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হলে অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগত। এতে হয়তো আবার কুমিল্লা, রামু ও নড়াইলের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।