• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

রাজশাহীতে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উদযাপন

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
রাজশাহীতে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উদযাপন
রাজশাহীতে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উদযাপন

পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগানে রাজশাহীতে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
দিবস টি উপলক্ষে আজ সকাল ১০ টায় নগরীর আলুপট্রি মোড় থেকে র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়৷ পরে রাজশাহী কলেজে এসে র‍্যালি শেষ হয়। র‍্যালিতে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। ও

রাজশাহীতে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উদযাপন

সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভাপতি আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। প্রধান অতিথি রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বান প্রফেসর ড. আব্দুল খালেক, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল খালেকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী যুবক ও বৃদ্ধদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়।
আজিজুল আলম বেন্টু বলেন, কমিউনিটি পুলিশিং যে ভাবে কার্যক্রম চালিয়ে আসছে তা সত্যিই প্রশংসনীয়। এই কমিউনিটি পুলিশ সমাজের মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং সহ অন্যান্য অপরাধ মূলক কাজ করছে। করোনা কালিন সময়ে নগর পিতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কাজ করে প্রসংশা কুড়িয়েছেন। এমন কার্যক্রম আগামীদিনে আরো গতিশীল হবে এমনটায় প্রত্যাশা করেন।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্রের ভিত্তিতেই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের পরিচালিত হয়ে আসছে। পুলিশ নিজে একা সকল কাজ ি জনগণের সেবা করতে পারে না তাই সকলকে নিয়ে কাজ করে যেতে চাই। কমিউনিটি পুলিশিং সেটাই করে যাচ্ছে। করোনা কালিন সময়প আপনারা দেখেছেন কি ভাবে রাতদিন কাজ করেছেন। এতে কমিউনিটি কার্যক্রমের সাথে জড়িত সকলেই সহযোগিতা করেছেন। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় এই সেবা কার্যক্রম আরো জোরালো ভূমিকা রাখেন। রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছি। অপরাধ নির্মূলে মহানগরীতে ৫০০ সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ কমাতে সক্ষম হয়েছি। সাইবার ক্রাইম ইউনিট গঠন করে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মহানগরীতে যে ভাবে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছিলো সেগুলো নিয়ন্ত্রণ ও অভিভাবকদের ডেকে আমরা সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছি। আগামীদিনে আমরা জনগণ ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশা ও সংগঠনের সাথে কাজ করে জনগণের সেবা করে যেতো চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।