• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

‘রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের’ আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের’ আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের’ আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় নগরীতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক এবং বরেন্দ্র টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক তোফায়েল হোসেন ও সঞ্চালনা করেন সদস্য সচিব এবং বাংলার জনপদের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান সাব্বির।

‘রাজশাহী সাংবাদিক ফোরামের’ ১১ সদস্য বিশিষ্ট কমিটির সাধারণ সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব সারাবেলার খবরের প্রতিবেদক আরিফ খান হ্যাপি, সদস্য গ্রামীণ নিউজ ২৪ টিভি ডটকমের জেলা প্রতিনিধি মানিক হোসেন, দৈনিক উপচার পত্রিকার প্রতিবেদক সোনিয়া খাতুন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম বার্তার রাজশাহী ব্যুরো প্রধান হাসান মৃধা, সনি বাংলা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আরিফুল হক রনি, পল্লী বার্তার রাজশাহী জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, প্রসঙ্গ নিউজের স্টাফ রিপোর্টার জয় খ্রিস্টফার বিশ্বাস, দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদের রাজশাহী প্রতিনিধি ওমর আলী, ক্যামেরা পার্সন মোঃ টিটু, ফক্স নিউজ বিডির বার্তা সম্পাদক কামরুল ইসলাম, স্বদেশবানী ডট কমের প্রতিবেদক রুমানাসহ আরও অনেকে।

আহ্বায়ক কমিটির এ সভায় অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন, দৈনিক নতুন প্রভাত পত্রিকার ক্রীড়া প্রতিবেদক হেলেন খান, ধুমকেতু নিউজের প্রতিবেদক জান্নাতুল মাওয়া শিফা, পদ্মা নিউজের প্রতিবেদক আনিকা তামান্না, বারনই নিউজের প্রতিবেদক হাফিজ আব্বাস সহ সংগঠনটির জেলা উপজেলা পর্যায়ের সদস্যবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর বুধবার রাজশাহীতে তরুন-উদীয়মান সাংবাদিকদের একতা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’ নামের একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির অর্ধশতাধিক সদস্যদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে আলোচনা সাপেক্ষে ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠিত হয়।

আহ্বায়ক কমিটি গঠনের দিন থেকে ৯০ কার্যদিবসের মধ্যে রাজশাহীতে কর্মরত সকল তরুণ ও উদীয়মান সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রস্তুত এবং নতুন সদস্যদের তথ্য হালনাগাদ সহ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম পরিচালনার লক্ষে সভায় সকল সদস্যের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।